Skip to content

                                                প্রধান শিক্ষকের বাণী

সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,
এই ডায়েরিটি বিদ্যালয়ের প্রতিদিনের পাঠদান এবং সামগ্রিক কর্মকান্ডের প্রতিচ্ছবি। আপনারা নিয়মিত ডায়েরি তদারকি পূর্বক শিক্ষার্থীদের পাঠ ও বাড়ির কাজগুলো প্রস্তুত করবেন। ডায়েরীর নির্ধারিত কলামে আপনাদের যে কোন পরামর্শ ও বিদ্যালয়ের পাঠদান সম্পর্কিত মন্তব্য লিখে পাঠানোর অনুরোধ রইল।
বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে উন্নত শ্রেণিকার্যক্রম, মাল্টিমিডিয়া উপকরণ এবং দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর মাধ্যমে আপনার সন্তানের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও ভোকেশনাল শাখায় পাঠদান কার্যক্রম চলমান আছে। শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিষ্ঠা করেছি English Language Club যাতে করে তারা পৃথিবীর যে কোন প্রান্তে অবাধ বিচরণ করতে পারে।
শিক্ষাবর্ষে আমাদের প্রতিষ্ঠানে। চলতি শিক্ষাবর্ষে আমাদের প্রতিষ্ঠানে ষষ্ঠ ও নবম শ্রেণিতে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করি। শিক্ষার্থীর প্রকৌশলগত দক্ষতা অর্জন ও দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কারিগরি শিক্ষার প্রতি ও বিশেষ জোড় দিচ্ছে। তদুপরি, কিন্ডাগার্টেন পর্যায়ে সম্মানিত অভিভাবকদের ধর্মীয় শিক্ষার দুশ্চিন্তা দূরীকরণে নার্সারী থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ক্বারী-হাফেজ দ্বারা কোরআন ও নামাজ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
অতএব আপনার সন্তানের ধর্মীয় মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা ও বিজ্ঞান মনষ্ক করে আধুনিক শিক্ষার স্বকীয় আলোয় উজ্জ্বল করতে স্টুডেন্টস কেয়ার মাংসরণ স্কুল অনন্য ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

Copyright © 2026 MD. IMRAN HOSEN, SENIOR TEACHER, STUDENTS CARE MODEL SCHOOL.

Theme: Oceanly Green by ScriptsTown